শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
সদরপুরে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৯ জেলেকে ৭ দিনের কারাদণ্ড

সদরপুরে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৯ জেলেকে ৭ দিনের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় অভিযান চালিয়ে ৯ জেলে’কে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে তাদেরকে আটক করা হয়।

আটক ৯ জেলে’কে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।

আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)। এরা চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আল মামুন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ইলিশের নিষেধাজ্ঞা আর মাত্র কয়েকদিন বাকি আছে। এ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত অব্যহত থাকবে। আজকে ৯ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে ও তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৪০ কেজি মাছ স্থানীয় কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।

পরে আটকদেরকে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়। অভিযানে সদরপুর থানা পুলিশের একটি দল অংশ নেয় বলেও জানান তিনি।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com