বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন এফ এম মাহাবুব সুলতান

নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেলেন এফ এম মাহাবুব সুলতান

গোপালগঞ্জ ( কোটালীপাড়া) সংবাদদাতা : আবুল কালাম আজাদ মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান হিসেবে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন। কোটালীপাড়া উপজেলা পেস ক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতান।

(১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে গুণীজন সংবর্ধনা শেষে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রফেসর ড. এম. এ. সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেজাবুদৌলা চৌধুরী। সাংবাদিক মাহাবুব সুলতান গোপালগঞ্জের কোটালীপার প্র‍য়াত এফ,এম, সুলতান ঠিকাদারের ছেলে। পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে এফ এম মাহাবুব সুলতান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে।

আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। এছাড়া, সাংবাদিকতা শুধু পেশা নয়, দেশ ও জাতি গঠনে দায়িত্ব মনে করি।

পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও বৃহত্তম স্বার্থে কাজ করা যায় বলেও জানান তিনি।

উল্লেখ্য- বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিল এর আয়োজন করে৷

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com