রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফরিদপুরে আ’লীগ দোসরদের নিষিদ্ধের দাবী বিএনপি নেতাদের

ফরিদপুরে আ’লীগ দোসরদের নিষিদ্ধের দাবী বিএনপি নেতাদের

ফরিদপুর আঞ্চলিক ব্যুরো:  শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে ফাঁসি দাবি এবং ছাত্রলীগের মতো আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে।

বুধবার (৩০ অক্টোবার)  বিকেলে বোয়ালমারী উপজেলা কৃষক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান এ কথা বলেন।

এছাড়া, ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামী লীগ ও তাদের দোসর দলগুলোকেও নিষিদ্ধ করতে হবে বলেও জানান তিনি।

বোয়ালমারী পুরাতন বাস স্ট্যান্ডের সামনে অনুষ্ঠিত সমাবেশে বোয়ালমারী উপজেলা কৃষকদলের সভাপতি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিপিডিয়া স্বপন, বোয়ালমারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলামসহ নেতৃবৃন্দসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com