বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, মৃত্যুর সঙে পাঞ্জা লড়ছেন স্বামীও

সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, মৃত্যুর সঙে পাঞ্জা লড়ছেন স্বামীও

ভাঙ্গা( ফরিদপুর ) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিমু আক্তার (২৪)। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর স্বামীও। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন চলছে তাঁর।

শনিবার বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিমু আক্তার রাজধানীর নগর ভাটারার আলাউদ্দিন সরকারের ছেলে প্রান্ত সরকারের স্ত্রী ও ঝিনাইদহ জেলার সদর উপজেলার গাননামাধবপুর গ্রামের প্রয়াত কামাল মুন্সীর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: তমাল হোসেন জানান, ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মহাসড়ক হয়ে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন স্বামী-স্ত্রী। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ডরেলের সাথে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলে সুমাইয়া আক্তার মারা যায়। গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

সেখানেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের স্বামী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com