বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ ২ নারী আটক

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার) রাতে উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের শের আলম ভূইয়া দুই স্ত্রী কাজল বেগম (৩৫) ও খাদিজা বেগম (৩০)। তারা সম্পর্কে একে অপরের সতীন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছিল কাজল ও তার সতীন খাদিজা। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে কাজল বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে আটক করে পুলিশ।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গাঁজাগুলো বরিশালে নিয়ে যাওয়ার জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে। পাচার করার আগেই আমরা তাদের আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও আমরা ছোট ছোট অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com