শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
রংপুর থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা গ্রেফতার

রংপুর থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: রংপুর জেলার পীরগঞ্জ থেকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পননকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বুধবার(৬ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

সদর থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে গতকাল গ্রেফতার হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদের পাইপ বেয়ে পালিয়ে নামার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

আহত হলে রংপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে মানিকগঞ্জ আনা হবে হবে।

এরআগে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় ৯১জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com