রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
নতুন বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার- পরিবেশ উপদেষ্টা

নতুন বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার- পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করে রেখে যেতে চাই।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় যুবসমাজের ভূমিকা অপরিসীম।

রাজধানীর পানিভবনে আয়োজিত এই সেমিনারে দেশজুড়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা জানান, ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা প্রণয়ন চলছে।

এ লক্ষ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পানি সম্পদ, ভূমি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে এই কর্মপরিকল্পনা করছে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে এই গ্রুপের আহ্বায়ক করা হয়েছে।

তিনি বলেন, এই গ্রুপে পানি উন্নয়ন বোর্ড, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি রাখা হয়েছে। তারা একটি কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করবে। চূড়ান্ত কর্মপরিকল্পনা ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপি সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিব এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ ও তরুণ পরিবেশকর্মীরা অংশ নেন এবং মতবিনিময় করেন।

উপদেষ্টা এরপর সাসটেইনেবিলিটি এলায়েন্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com