শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও বাবুল

দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও বাবুল

ফরিদপুর প্রতিনিধিঃ

বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় স্থগিতাদেশ দলীয় পদ দীর্ঘ আড়াইমাস পর ফিরে পেয়েছেন।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ আগস্ট বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com