শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
দিঘলিয়ায় উসমানী ফাউন্ডেশনের ন্যায্য মূল্যের সবজির দোকান

দিঘলিয়ায় উসমানী ফাউন্ডেশনের ন্যায্য মূল্যের সবজির দোকান

দিঘলিয়া প্রতিনিধি: দিঘলিয়ার পথের বাজারে উসমানী ফাউন্ডেশনের অর্থায়নে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় শুরু করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে এ বাজারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখা।

আয়োজকরা বলেছেন, উর্ধ্বমুখী বাজার বিবেচনায় গরীব মানুষ স্বল্পমূল্যে সবজি কিনতে পারে ও ভোগান্তির শিকার না হয়  সেজন্য ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়েছে।এ ছাড়া ন্যায্য মূল্যে সবজি বিক্রয়ের সার্বিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন রক্তবিন্দু।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল বলেন, প্রাথমিকভাবে পথের বাজারে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় শুরু হলেও পর্যায়ক্রয়ে আশপাশের বাজারেও এ উদ্যোগ নেয়া হবে।

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া শাখার সাধারণ সম্পাদক,মুফতি গোলামুর রহমান,যুগ্ন সা. সম্পাদক মুফতি হুসাইন,অর্থ সম্পাদক মাওলানা মহিউদ্দিন উসমানী, প্রচার সম্পাদক ক্বারি হেলাল উদ্দিন,রফিকুল ইসলাম এস্কেন্দার,আশিক ওসমানীসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com