রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ

মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে মুকসুদপুর সদর টেংরাখোলা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার এ লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপনের নেতৃত্বে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের পক্ষে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে এ লিফলেট বিতরণ করা হয়।
এর আগে একটি মিছিল করেন। মিছিল টি এলাকার প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে শেষ হয়। মুকসুদপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসন মিন্টু,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ লুৎফর রহমান তুষার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আবদুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী,উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোহান মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. হাসান মিয়াসহ অনন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com