বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
প্রখ্যাত রাজনীতিবিদ মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী

প্রখ্যাত রাজনীতিবিদ মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী

ফরিদপুর প্রতিনিধি: রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরীর (মোহন মিয়া) ৫৩তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার ২৬ মার্চ। এ উপলক্ষে মরহুমের বাড়ি ফরিদপুরের ময়েজ মঞ্জিলে মোহন মিয়া স্মৃতি কমিটির উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া কানাইপুর জামে মসজিদ, কানাইপুর জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, ফরিদপুর মুসলিম মিশন এতিমখানায় কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মোহন মিয়ার স্মৃতি কমিটির সাধারন সম্পাদক প্রফেসর এম এ সামাদ ।
তিনি বলেন, প্রখ্যাত রাজনীতিক মোহন মিয়া ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ফরিদপুরের অন্যতম জমিদার খান সাহেব ময়েজউদ্দিন বিশ্বাস।

১৮ বছর বয়সে বাবার মৃত্যুর পর পড়াশোনায় ইস্তফা দিয়ে মোহন মিয়াকে জমিদারির হাল ধরতে হয়। এ সময় তিনি মরহুম আবুল কাশেম ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে যোগ দেন। ১৯৩৭ সালে প্রাদেশিক আইনসভার সদস্যপদে সাধারণ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

১৯৫৪ সালে যুক্তফ্রন্টের সময় তিনি মন্ত্রী হন। মোহন মিয়া আজীবন কাজ করেছেন শিক্ষার আলোকবর্তিকা দেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। তিনি রেড ক্রস সোসাইটি ও সমবায় আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় তিনি মুসলিম লীগ রিলিফ কমিটির মাধ্যমে গরিব, দুস্থ ও অসহায় মানুষের সেবা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com