শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নোয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

নোয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্র, ১ টি কার্তুজ ও ৪ টি রকেট ফ্লেয়ারসহ ২  অস্ত্রব্যবসায়ী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি কার্তুজ, ৪ টি রকেট ফ্লেয়ার এবং ৩ টি মোবাইলসহ অস্ত্রব্যবসায়ী ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২) কে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদেরকে জব্দকৃত আলামতসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com