রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
তারুণ্যের উৎসব ২০২৫- এর মিডিয়া লঞ্চিং রোববার

তারুণ্যের উৎসব ২০২৫- এর মিডিয়া লঞ্চিং রোববার

নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের উৎসব ২০২৫-এর মিডিয়া লঞ্চিং হবে আগামী বরিবার (১লা ডিসেম্বর)।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২৫-কে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১লা ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এই মিডিয়া লঞ্চিং অনুষ্ঠিত হবে।

তারুণ্যের উৎসব ২০২৫-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথী ‍হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ  বিশেষ অতিথি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব-সহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিবগণ এ সময় উপস্থিথ থাকবেন।

এ সময় তারুণ্যের উৎসব ২০২৫-এর লোগো এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-এর মাসকাট উন্মোচন করা হব বলেও জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com