বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে সাড়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

মুকসুদপুরে সাড়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বাদশাহ মিয়া: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে প্রায় সাড়ে ৩ টন অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  উপজেলার রাঘদি ইউনিয়নের ছাগল ছিড়ায় অবস্থিত মেসার্স হট ফিলিং স্টেশনে অভিযানে এসব পলিথিন জব্দ করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ পলিথিন জব্দ করে।

গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এছাড়া, অবৈধ পলিথিন জব্দ করার পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে  মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যাপারে আমাদের নিয়মতি অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত , গত ১ নভেম্বর থেকে দেশে পলিথিন এবং পলি প্রোপাইলিন ব্যাগের ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও গোপালগঞ্জ শহরসহ গোটা দক্ষিণাঞ্চলের হাট বাজারে কাঁচামালসহ সর্বত্রই অবাধে চলছে এই পলিথিন ব্যাগের ব্যবহার।

পলিথিনের বিকল্প সামগ্রী ব্যয়বহুল হওয়ায় বাধ্য হয়েই পলিথিন ব্যবহার করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com