মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মাদারীপুর জেলা প্রতিনিধি: দেশের ৬৪ জেলার বিভিন্ন বয়সের প্রতিযোগিদের নিয়ে মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে ২৫০জন প্রতিযোগিদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
কেকেএমআরসির আয়োজনে ভোর ৫ টা ৪০ মিনিটে ২১কি.মি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা প্রথম শুরু হয় এরপর একই স্থান থেকে সকাল ৬টায় শুরু হয় ১০ কি.মি. ম্যারাথন দৌড় প্রতিযোগীতা।
প্রায় ২ঘন্টা ৩০মিনিট সময় নিয়ে এই দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের নগদ অর্থসহ পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে সকল প্রতিযোগিদের পুরস্কার দেওয়া হয়।
এসময় দুটি ধাপে ৬টি ক্যাটগরিতে ম্যারাথন প্রতিযোগিরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন, মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসিমন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, নিরাময় হাসতালালে ব্যবস্থপনা পরিচালক ড. গোলাম সরোয়ার ও ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজক ও কেকেএমআরসি স্বত্বাধিকারী আবুল ফজল লেলিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com