শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
এডাব- এর ভাইস চেয়ারম্যান হলেন আরিফুর রহমান

এডাব- এর ভাইস চেয়ারম্যান হলেন আরিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওগুলোর সমন্বয়কারী জাতীয় নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থায়ীত্বশীল উন্নয়নসংগঠন ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশান- ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।

সমাজ উন্নয়নমূলক এ সামাজিক সংগঠন জাতিসংঘ’র “ইকোনমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্ট্যাটাস পেয়ে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ইপসাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন সমাজউন্নয়ন চিন্তক,শিক্ষানুরাগী ও গবেষক মো. আরিফুর রহমান।

 

আরিফুর রহমান ১৯৮৫ সাল থেকে নিসরলস পরিশ্রম, সাধনা, অধ্যবসায় ও মেধার হিরন্ময় সমন্বয় ঘটিয়ে ইপসাকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে এসেছেন। ইপসা চট্টগ্রাম অঞ্চলে সামনের সারির একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা। সমাজের সার্বিক উন্নয়নে এ সংস্থা নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। বিশেষকরে অর্থনৈতিক উন্নয়নে মাইক্রোফাইন্যান্স এন্ড মাইক্রোএন্টারপ্রাইজ কর্মসূচি, দারিদ্র্য দূরিকরণে দরিদ্র পরিবারগুলোর সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি, কৃষি ইউনিট ও প্রাণিসম্পদ ইউনিট কর্মসূচি, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক কর্মসূচি, ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ কর্মসূচি, রেড চিটাগং ক্যাটল (আরসিসি) এর জাত সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচি, উচ্চফলনশীল ইধৎযর জাতের খেজুর চাষ প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচি , গ্রামীণ স্যানিটেশন উন্নয়ন কর্মসূচি ও ইপসা পিজিওথেরাপী সেন্টার।

ইপসার জন্মস্থান সীতাকুণ্ড হলেও দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দুরিকরণসহ সামাজিক, সাংস্কৃতিক ও সৃষ্টিশীল নানান কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে। অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক বহু সম্মাননা পুরস্কার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com