রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছাত্রদের নিয়ে ২ নারীর ওপর হামলার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা অপরাধী আমার দলের হলেও তাকে ছাড় দেওয়া হবে না – শামা ওবায়েদ ইসলাম রিংকু
মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

বাদশাহ মিয়া: গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে মুকসুদপুর চৌরঙ্গী এলাকায় ভারতের ত্রিপুরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুকসুদপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজ হাসান, কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান রইন সহ অন্যান্যরা।
সমাবেশের পূর্বে, উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নানা স্লোগানে, উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী এসে শেষ হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com