শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মাদারীপুরে ট্রাক চাপায় নিহত-১

মাদারীপুরে ট্রাক চাপায় নিহত-১

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈকত মন্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কাঠেরপোল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সৈকত একই উপজেলার চৌহদ্দি গ্রামের সত্ত্ব রঞ্জন মন্ডলের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাঠেরপুল স্টান্ড থেকে বাড়ি ফিরছিল সৈকত। এসময় রাস্তা পারাপার হতে গেলে মাদারীপুরগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করতে সক্ষম হয় মোস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া নিহতের লাশটি মাদারীপুর সদর হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com