রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফরিদপুরের ট্রাকের চাপায় মটর সাইকেলের আরোহী দুই বন্ধু নিহত, আহত আরেক বন্ধু

ফরিদপুরের ট্রাকের চাপায় মটর সাইকেলের আরোহী দুই বন্ধু নিহত, আহত আরেক বন্ধু

ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় মটর সাইকেলের তৈল আনতে গিয়ে ট্রাক চাঁপায় নিহত হয়েছে দুই বন্ধু। এসময় আহত হয়েছে তাদের আরেক বন্ধু ।

সোমবার ৮টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা সীমান্তবর্তী নাগারদিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটলে হতাহতের ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধুরা হলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরদসর্দি গ্রামের হাবিব সরদারের পুত্র তাজিম সর্দার (২২) ও পশ্চিম  আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের পুত্র  শাওন মাতুবের( ২৫)।

এ সময় আহত হয়েছে বড়দিয়া গ্রামের মিজানুর রহমানের পুত্র খালিদ শেখ (১৮)।

এ ব্যাপারে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনার দুজন নিহত হয়েছে। একজন আহত হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গাও ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আবু জাফর জানান দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনস্থলে একজন মারা নিহত হয়েছে ও একজনকে হাসপাতাল আনার সময় নিয়ত হয়েছে আরেকজন আহতকে ঢাকা পাঠানো হয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকী জানান, ভাঙ্গার পাশে নাগারদিয়া নামক স্থানে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে হাসপাতাল আনার পথে আরেকজন নিহত হয়েছে সুজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী  একজন জানিয়েছে, একটি ট্রাক সাইকেলের ৩জনকে চাঁপা দিয়ে ট্রাকটি ভাঙ্গার দিকে চলে যাইতে দেখা গেছে। একজন গুরুতর আহত হইছে। তাকে ঢাকা পাঠানো হয়েছে।  এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com