শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজধানীতে ছিনতাই-সহ বিভিন্ন অপরাধের মাত্রা কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। শেষ রাতের দিকে সাধারণত ছিনতাই বেশি হয়। সেজন্য পুলিশকে শেষ রাতে টহল বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে।তাছাড়া ছিনতাই যাতে শূন্যের কোটায় নেমে আসে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৫ম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থায় আছে তার থেকে আরো উন্নতি করতে হবে। যেকোনো পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে। তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস যাতে সবাই নির্বিঘ্নে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বিশ্ব ইজতেমা বিষয়ে দুই পক্ষের (সাদ ও যোবায়ের গ্রুপ) সঙ্গে আগামী ১৮ ডিসেম্বর আবার বৈঠক হবে। উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমা গতবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছিলো এবারো সেভাবেই অনুষ্ঠিত হবে।

সভায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ-সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট উপদেষ্টার সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com