শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন

মুকসুদপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মুকসুদপুর কলেজ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান।
উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মিন্টু শরীফ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ মৃধা, পৌর ছাত্রদল সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com