শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত

মুকসুদপুর জাতীয় সমাজসেবা দিবস পালিত

বাদশাহ মিয়াঃ

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই শ্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় নানা আয়োজনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও সবাজসেবা কার্যালয়ের আয়োজনে, একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ “বিজয়” সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জুয়েল আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ মজুমদার, দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া খাতুন, উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, মাদ্রাসার শিক্ষক ফয়সাল মিয়া, ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধি শামীম মুন্সীসহ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com