শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

বাংলার নয়ন সংবাদ

” শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর শেষ দিনে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান হয়।

২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন, পুষ্টি কমিটির সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পুষ্টি বিষয়ের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে রান্না, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সাবেক পরিচালক (স্বাস্থ্য) ডাঃ ফরিদ হোসেন মিয়া।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া প্রমূখ। এসময়, বিভিন্ন শ্রেনী প্রেশার প্রবীণরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টর উপর ২১ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com