শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি গঠন

মুকসুদপুরে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি গঠন

বাদশাহ মিয়াঃ

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (৪ জুন ২০২৫) এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শাশুনিয়া গ্রামের মোঃ ওহিদ শেখের ছেলে, জুলাই যোদ্ধা মোঃ শাখায়েত হোসেন।আর যুগ্ম সম্বয়কারী হিসেবে আছেন উপজেলার বাশবাড়িয়া গ্রামের সাইদুল শেখের ছেলে জুলাই যোদ্ধা মোঃ রাজু শেখ। ফকরুল ইসলাম ও ইশতিয়াক আজীম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোঃ মাহামুদ মোল্যা, তুষার মাহামুদ, লামিয়া আক্তার, মোঃ সাদ্দাম শেখ, মোঃ কালাচান শেখ, এসএম বাদসা আলম বাসু, সোহেল রানা তালুকদার।

গোপালগঞ্জ জেলার সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ ইনজামাম ইসলাম বলেন, মূলত এটি একটি সার্চ কমিটি। আগামী তিন মাসের মধ্যে এ কমিটি আহ্বায়ক কমিটি গঠনে কাজ করবে। এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে কমিটি জমা দিতে হবে। এ কারণে আহ্বায়ক কমিটির আগে এ সমন্বয় কমিটি দ্রুততার সাথে গঠন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com