রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল  ইমিগ্রেশনে আটক হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে স্বস্ত্রীক ভারতে যাবার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। জুলাই আন্দোলনকে ঘিরে ঢাকার যাত্রাবাড়ী ও গোপালগঞ্জে দায়ের হওয়া হত্যা মামলার আসামি তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মোল্লা জানান, মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে সকালে শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে আসেন। কিন্তু তার পাসপোর্টটি লক থাকায় খোঁজ নিয়ে জানা যায় তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। ফলে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ থানায় মামলা থাকায় সেখানেও খবর দেয়া হয়েছে।

আটক আওয়ামী লীগ নেতা আজম জানান, তিনি ও তার স্ত্রী দুজনই গুরুতর অসুস্থ। জরুরি চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছিলেন। তিনি আটক হওয়ায় এখন তার স্ত্রীর ভারত গমনও অনিশ্চিত হয়ে গেল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com