শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মুকসুদপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

তারিকুল ইসলাম

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাসী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সায়মা রহমান (৫) নামে শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার পরিবারের আরো ৪জন।

আজ বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সায়মা রহমান ঢাকার নিউস্কাটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে। এছাড়া এ দূর্ঘটনার নিহত সায়মার বাবা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আসিক দাওয়ান (১০) ও আঃ রহমান (৪) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হযেছে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, প্রাইভেটকারে করে একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমখি সংঘর্ষ ঘটে।

এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ৫জন গুরুত্বর আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সায়মাকে মৃত ঘোষনা করেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মানোষ ভট্রাচার্য বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ৫জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পরে শিশু সায়মার মাথায় গুরুত্ব আহত থাকায় কিছু সময় পরেই মারা যায়। বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com