শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছাত্রদের নিয়ে ২ নারীর ওপর হামলার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা
সংবাদ প্রকাশের পরই সাড়া, শুরু হয়েছে মুকসুদপুর পৌর সড়কের সংস্কার কাজ

সংবাদ প্রকাশের পরই সাড়া, শুরু হয়েছে মুকসুদপুর পৌর সড়কের সংস্কার কাজ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ প্রকাশের পরই সাড়া, চলছে পৌর সড়কের সংস্কার কাজ।

গত বুধবার (২ জুলাই) সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকায় “মুকসুদপুর পৌরসভার সড়কগুলো সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য স্থায়ী সমাধানে নজর নেই” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর, অবশেষে টনক নড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর কর্তৃপক্ষের।
দীর্ঘদিনের জনদুর্ভোগের পর বৃহস্পতিবার রাতে শহরের প্রধান সড়কে সংস্কার কাজ শুরু হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার একটি ট্রাকযোগে ইট এনে উপজেলা সদরের সবচেয়ে ব্যস্ততম চৌরঙ্গী মোড়ের বড় বড় গর্তগুলো, ভরাট করে ইটের সলিংয়ের কাজ শুরু করা হয়।
হঠাৎ এই সংস্কার কার্যক্রম দেখে পথচারী ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

একজন রিকশাচালক বলেন, “পত্রিকায় লেখার কারণে আজ রাস্তায় ইট পড়েছে, এখন অন্তত রিকশাটা চালানো যাবে।”

তবে এই পদক্ষেপকে অনেকেই একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন। তাদের মতে, অতীতেও এমন দায়সারা সংস্কার কাজ করা হয়েছে  যা কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। ভারী যান চলাচলের কারণে ইটের সলিং বেশিদিন টেকসই হয় না।
ভুক্তভোগী এলাকাবাসীর জোর দাবি, এমন জোড়াতালিভিত্তিক সমাধান না করে, কার্পেটিং বা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটির একটি স্থায়ী ও টেকসই সংস্কার করা হোক। গণমাধ্যমের হস্তক্ষেপে কাজ শুরু হওয়ায় এবার স্থায়ী সমাধান হবে—এমনটাই প্রত্যাশা মুকসুদপুর পৌরবাসীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com