রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান

মুকসুদপুরে প্রধান উপদেষ্টার সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে পরিচালিত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যগনের সন্তান নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং প্রথম শ্রেনী হতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেক, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমূখ।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল, ৩০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৫’শ টাকা, ১৫ জন মাধ্যমিক শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা, ১০ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৫’শ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com