বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রায় দেড় লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেতগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫২ টি চায়না দুয়ারী জাল প্রায় দুই হাজার মিটার চায়না জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মৎস্য অফিসের মাঠ পর্যায়ে কর্মরত মাঠসহায়ক কর্মীবৃন্দ প্রমূখ।
অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী জানান,  আমাদের দেশীয় প্রজাতির মাছ, শামুক, ঝিনুক, কুচিয়া, মাছের লাভাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com