বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে।

শুক্রবার ( ১৫ আগষ্ট) দুপুরে দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া নামক স্থানে ঢাকা-বরিশাল হাইওয়ে মহাসড়কে ঢাকা গামী একটি যাত্রীবাহী বিএমএফ পরিবহন ( ঢাকা মেট্রো- ব-১৫-০০৩৭) বিপরিত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-৪০৪৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স এবং বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে।
প্রাথমিকভাবে নিহত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে  প্রেরণ  করেছেন বলে জানা যায়। মুকসুদপুর হতে ফায়ার সার্ভিসের  সদস্যরা ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা মৃত ব্যক্তিকে উদ্ধার করেছে।

ভাঙ্গা হাইওয়ে  থানার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করিয়াছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com