শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে মুকসুদপুরে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে মুকসুদপুরে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

বাংলার নয়ন সংবাদ

বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ভোট দিন।

মুকসুদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার (১৬ আগস্ট) মুকসুদপুরের জলিরপাড়ের বানিয়ারচর সার্বজনীন কৃষ্ণকালী মন্দির এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা বিএনপি সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, সোহরাব হোসেন, মাহবুবুল আলম হিরু, চিন্তাহরন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল মণ্ডল, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্রবিষয়ক সম্পাদক এম ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি মো: ওলিয়ার মুন্সি, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন ও ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক আসাদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, সাখাওয়াত হোসেন, রাজিব শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের মেহেদী মুন্সী ও সাধারণ সম্পাদক মহাসিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এরপরে তিনি তালবাড়ি সার্বজনিন কালী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
এছাড়াও তিনি মুকসুদপুর সদর, কমলাপুর বাসস্টান্ড, বোয়ালিয়া, বালিয়াকান্দি, উজানী, কাশালিয়া, মহিষতলি, জলিরপাড়, বানিয়াচর বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com