রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
অন্তকোন্দল ভুলে ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য আজ থেকে কাজ শুরু করুন –বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

অন্তকোন্দল ভুলে ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য আজ থেকে কাজ শুরু করুন –বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের  অন্তকোন্দল ভুলে গিয়ে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনের জন্য আজ থেকে মাঠে কাজ শুরু করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিন থেকে সকলে শপথ নিন, নিজেদের সকল ভেদাভেদকে ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ শুরু করেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা বিএনপির আয়োজনে কলেজ মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে বিশাল এক র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে মিলিত হয়।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com