শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
খুলনার মাদ্রাসা থেকে মুকসুদপুরের কিশোর নিখোঁজ

খুলনার মাদ্রাসা থেকে মুকসুদপুরের কিশোর নিখোঁজ

বাংলার নয়ন সংবাদ

খুলনার রূপসা উপজেলায় একটি মাদ্রাসা থেকে গোপালগঞ্জের মুকসুদপুরের এক কিশোরসহ দুই ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার এক শিক্ষক শনিবার (১৩ সেপ্টেম্বর) রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, রূপসার ইছানগর দক্ষিণ পাড়া দারুস ছালাম তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত দুই কিশোর—১. তাহান শেখ (১২), পিতা মো. টুটুল শেখ, গ্রাম ঢাকপাড়া, উপজেলা মুকসুদপুর, গোপালগঞ্জ। ২. মাহফুজ শেখ (১৬), পিতা মারুফ শেখ, গ্রাম ইলাইপুর, থানা রূপসা, খুলনা।

গত (১৩ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের সালামের পর দুপুরের খাবারের জন্য বাইরে বের হয় তারা। এরপর থেকে আর মাদ্রাসায় ফেরেনি।

মাদ্রাসার শিক্ষক তাহমিদুল ইসলাম জানান, দীর্ঘ সময় অপেক্ষার পরও তাদের না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয়রা এবং পরিবার খোঁজাখুঁজি চালায়। কিন্তু কোথাও সন্ধান না মেলায় থানায় জিডি করা হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জিডি গ্রহণ করা হয়েছে। নিখোঁজ কিশোরদের সন্ধানে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরিবার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—যদি কারো কাছে নিখোঁজদের সম্পর্কে কোনো তথ্য থাকে, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com