শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে মানবতার অবদানে প্রশংসায় ভাসছেন গোপীনাথপুর গ্রামবাসী

মুকসুদপুরে মানবতার অবদানে প্রশংসায় ভাসছেন গোপীনাথপুর গ্রামবাসী

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মানবতার অবদানে ভূয়সী প্রশংসায় ভাসছেন গোপীনাথপুর গ্রামবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের লতিফ ফরাজী, কয়েকদিন পূর্বে তার একমাত্র আয়ের উৎস ভ্যান গাড়িটি রেখে জোহরের নামাজ আদায় করতে মসজিদে ঢোকে। নামাজ আদায় করে বের হয়ে দেখেন, তার ভ্যান গাড়িটি কেউ চুরি করে নিয়ে গেছে। ভ্যান চুরি যাওয়ার কারণে অসহায় হয়ে পড়েন তিনি।

এমন পরিস্থিতিতে গোপীনাথপুর তিন রাস্তার মোড়ের চা বিক্রেতা আনো শেখ এর উদ্যোগে অর্থ সংগ্রহ শুরু হয়। এমন মানবিক কাজে গ্রামের সর্বস্তরের মানুষ এই উদ্যোগে সামিল হয়।
অবশেষে গ্রামের মানবিক মানুষের সহায়তায় উত্তোলনকৃত ৭২ হাজার ৬ শত টাকা দিয়ে একটি নতুন ভ্যান গাড়ি কিনে লতিফ ফরাজীকে প্রদান করেন গ্রামবাসী।

এমন মানবিক সহায়তার দৃষ্টান্ত উপস্থাপন করে, উপজেলার সর্বোস্তরের মানুষের ভূয়সী প্রশংসায় ভাসছেন গোপীনাথপুর গ্রামবাসী।

লতিফ ফরাজীর সাথে কথা হলে তিনি বলেন, ভ্যান চুরি হওয়ায় আমি চরম বিপদে পড়ে গিয়েছিলাম। আমার একমাত্র আয়ের উৎস ছিল ভ্যানটি। গ্রামবাসী আমাকে নতুন একটি ভ্যান কিনে দিয়েছে। আমি অনেক অনেক খুশি হয়েছি, আমি দোয়া করি আল্লাহ যেন গ্রামবাসীকে ভালো রাখেন এবং আমার মত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com