সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মুকসুদপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন মুকসুদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মুকসুদপুরে মাদরাসায় অভিভাবক-শিক্ষার্থী নিয়ে আলোচনা সভা মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার মুকসুদপুরে ইমাম ও মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মুকসুদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মুকসুদপুরে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মুকসুদপুরে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দী হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে “সোনালী অতীত প্রজন্ম” ৯০ এর সৌজন্যে উপজেলার বালিয়াকান্দী হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ননীক্ষীর উচ্চ বিদ্যালয়, কালীনগর উচ্চ বিদ্যালয়, বহুগ্রাম প্রতাপ চন্দ্র উচ্চ বিদ্যালয়, জে কে এম বি মল্লিক উচ্চ বিদ্যালয়, বি ইউ কে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, খান্দারপাড়া ইউনিয়ন ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়, হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মোট আটটি স্কুল অংশ গ্রহণ করে।  এতে ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ করে হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং কালিনগর উচ্চ বিদ্যালয়।
বিতর্কের বিষয় ছিল “সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারেই কিশোর কিশোরীর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ ” এর পক্ষে অবস্থান নেন হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা এবং বিপক্ষে অবস্থান নেন কালিনগর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অবস্থানকারী হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। সেরা বিতার্কিক বক্তা হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন কালীনগর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক তারক বর।
সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য গোলাম আহসান স্বপনের সভাপতিত্বে এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য উপজেলা নিবার্চন কমিশনার জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষিকা মোরশেদা খান লিমা, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর অর্থ উপদেষ্টা মনজুরুল ইসলাম খোকন, সদস্য আনিসুর রহমান, সদস্য মোস্তফা কাওছার রাজু প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সোনালী অতীত প্রজন্ম ৯০ এর সদস্য নজরুল ইসলাম।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com