শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, গম, খেসারী, মসুর, মুগসহ শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের  সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া।
এসময় ১২’শ  জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৯’শত ৪০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৫৫ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী হাইব্রিড বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১’শ ৩০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি শীতকালীন পেঁয়াজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২’শ ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২’শ ৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারীর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com