রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের নানা অনিয়ম ও দূর্নীতি মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন
বন্ধুর ছদ্মবেশে অপহরণ: একদিন পর উদ্ধার ১৯ মাসের শিশু রূপা

বন্ধুর ছদ্মবেশে অপহরণ: একদিন পর উদ্ধার ১৯ মাসের শিশু রূপা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণের একদিন পর ১৯ মাসের শিশু রূপাকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দুলাল হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ বিষয়ে (৬ নভেম্বর) বৃহস্পতিবার মুকসুদপুর থানায় নিয়মিত মামলা (নং–১১) দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের আলীপুর গ্রামের মিটুল শিকদার পেশায় গাড়ির হেলপার। কাজের সুবাদে তার পরিচয় হয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহুগলাবুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সঙ্গে। বন্ধুত্বের সম্পর্কের কারণে দুলাল একাধিকবার মিটুল শিকদারের বাড়িতে বেড়াতে আসে।

সর্বশেষ (৫ নভেম্বর) বুধবার বিকেলে বেড়াতে এসে দুলাল হাওলাদার সুযোগ বুঝে মিটুল শিকদারের ১৯ মাস বয়সী মেয়ে রূপাকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পরপরই মিটুল শিকদার মুকসুদপুর থানায় অভিযোগ জানালে, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে এস আই অনক ঘোষ ও আঃ হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। পরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় অপহরণকারী দুলাল হাওলাদারকে আটক করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক অজ্ঞাত পতিতালয় থেকে অপহৃত শিশু রূপাকে উদ্ধার করা হয়। পরে আটক দুলাল হাওলাদার ও উদ্ধারকৃত রূপাকে মুকসুদপুর থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com