সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মুকসুদপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন মুকসুদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মুকসুদপুরে মাদরাসায় অভিভাবক-শিক্ষার্থী নিয়ে আলোচনা সভা মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার মুকসুদপুরে ইমাম ও মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শিক্ষার্থীর আত্মহত্যা মুকসুদপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মুকসুদপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মতবিনিময় সভা

মুকসুদপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মতবিনিময় সভা

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী।
আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায়  জামায়েত ইসলামীর  কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজিবুর রহমানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবদুল হামীদ, জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, সেক্রেটারি আল মাসুদ খান, উপজেলা নায়েবে আমীর ক্বারী আঃ আজিজ,পৌর  সেক্রেটারি আবু তালেব।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি চায় জামায়াতে ইসলামী। আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। জামায়াতে ইসলামী এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন।’ বক্তারা আরো বলেন, এবছর সারা দেশে যে নতুন একটা সাড়া পড়েছে তাতে নির্বাচনি এলাকা গোপালগঞ্জ ১ আসনে সাধারণ জনগনের সাথে মিশে যে অনুভব হয়েছে তাতে আগামী নির্বাচনে ময়দানে যদি কোন দুর্ঘটনা না ঘটে তাহলে জামায়াতের প্রার্থীর বিজয় সুনিশ্চিত।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com