বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
শাটডাউনের প্রতিবাদে সালথায় বিএনপির বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি

শাটডাউনের প্রতিবাদে সালথায় বিএনপির বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি

আর,টি,হাসান:

আওয়ামীলীগের শাটডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলায় বিক্ষোভ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবরদী ঢাকা-খুলনা মহাসড়কে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা মাহফুজ খানের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাশার আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সাবেক সহ-সভাপতি এজাজ কাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেলায়েত হোসেন পিরু মুন্সি, শাহজাহান শরীফ, মোঃ মিজান, এ.কে আজাদ সালাম, ফারুক মোল্লা, ওলিয়ার রহমান, এবং সালথা ওলামাদলের নেতা মিজান মোল্লা। যুবদল নেতাদের মধ্যে ছিলেন শফিকুল ইসলাম, জাকির মোল্লা, রাজিব হোসেন পিলি (সালথা), আয়ুব আলী, জসিম মোল্লা (বল্লভদী) সহ উপজেলা ও ইউনিয়নের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।” তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কোনো নাশকতার চেষ্টা চালানো হয়, তাহলে সালথা উপজেলা বিএনপি তার শক্ত হাতে জবাব দেবে।”

এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সারাদিন যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, “যদি এমন কেউ ঘটাতে আসে আমরা শক্ত এবং সতর্ক অবস্থানে আছি।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com