শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মুকসুদপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে টিএনটি মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সহ-সভাপতি রইস মিয়া, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনির, মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দীপু, সহ-সম্পাদক তানভীর ইসলাম তুহিন ও তামিম হোসেন প্রমুখ।