শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে  প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা

মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে  প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা

ইয়াদ আলী মোল্যা
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদের হবে উন্নতি”  “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বনগ্রাম বাজার মাঠে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।
উপজেলা প্রাণীসম্পদ অফিসের এলএসপি প্রবির ও সুকান্ত মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সফল খামারী লিয়াকত হোসেন মোল্লা, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, সাংবাদিক টুটুল মল্লিক প্রমূখ।
এসময় প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।
আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে, বনগ্রাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com