শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
মুকসুদপুরে ঘরে বসে আ’লীগের তিন নেতার পদত্যাগ ও বিএনপিতে যোগদান

মুকসুদপুরে ঘরে বসে আ’লীগের তিন নেতার পদত্যাগ ও বিএনপিতে যোগদান

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে রাতের আধাঁরে ঘরে বসে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন স্থানীয় তিন প্রভাবশালী নেতা।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে, উপজেলার পশারগাতি ইউনিয়নের আজগর আলী মীরের নিজ বাড়িতে বসে, বিএনপি নেতাদের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

যোগদানকারী নেতারা হলেন, উপজেলার পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ফকির, ইউনিয়ের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির ফকির ও সাধারণ সম্পাদক আজগর আলী মীর।

এ সময় উপস্থিত ছিলেন, পশারগাতি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সালমিন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাচ্ছের কাজীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বিএনপিতে যোগদানকৃত হাফিজুর রহমান ফকির বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা যেমন সুসংগঠিতভাবে দল করেছি, সেইভাবে বর্তমানে সেলিমুজ্জাম সেলিমের নেতৃত্বে বিএনপির পক্ষে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।

এসময় মনির ফকির ও আজগর আলী মীর বলেন, আগে যে দলে ছিলাম ঐ দলের কার্যক্রম না থাকায়, দল থেকে অব্যহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছি।

পশারগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাচ্ছের কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিএনপির লোকজন উপস্থিত ছিলাম, তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com