শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে মাদ্রাসা সভাপতি নির্বাচন নিয়ে অভিযোগ—পুনঃতদন্তের দাবি নির্বাচিত সভাপতির

মুকসুদপুরে মাদ্রাসা সভাপতি নির্বাচন নিয়ে অভিযোগ—পুনঃতদন্তের দাবি নির্বাচিত সভাপতির

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অভিযোগ ও তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থী মোঃ ইউনুচ আলী মুন্সী তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

এবিষয়ে নির্বাচিত সভাপতি ইউনুচ আলী মুন্সী বাদী হয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর মাদ্রাসার সভাপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে ৯ সদস্যের মধ্যে ৮ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ইউনুচ আলী মুন্সী ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, আর অপর প্রার্থী গোলাম মরতুজা পান ১ ভোট।

নির্বাচন শেষে ২৮ সেপ্টেম্বর কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা বোর্ডে আবেদন করা হয়। একইদিন পরাজিত প্রার্থী গোলাম মরতুজা নির্বাচন নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বোর্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে তদন্তের দায়িত্ব অর্পণ করেন এবং পরে তদন্ত কাজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইমকে প্রদান করা হয়।

গত ১৮ নভেম্বর তদন্ত অনুষ্ঠিত হলেও নির্বাচিত সভাপতি অভিযোগ তুলেছেন যে তদন্তে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তার দাবি অভিযোগের নির্দিষ্ট কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।

অভিযোগে অর্থ লেনদেনের বিষয় থাকলেও প্রিজাইডিং অফিসারের বক্তব্য গ্রহণ করা হয়নি, তদন্তে অংশ নেওয়া সদস্যদের মৌখিক বক্তব্য বিকৃতভাবে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে।

ইউনুচ আলী মুন্সী জানান, “তদন্ত কর্মকর্তা অযৌক্তিকভাবে ও প্রভাবিত হয়ে প্রতিবেদন দিয়েছেন। এটি সুষ্ঠু তদন্তের পরিপন্থী।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন পুনর্বিবেচনা এবং নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com