শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার

মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম (২১) হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানকারী দল।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে র‌্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইতি খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামী রাসেল শেখ (৩০) কে গ্রেফতার করা হয়। পরে তাকে কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আসামী রাসেল শেখ (স্বামী) ও অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পিতভাবে ২৩ নভেম্বর রাত ৮টার পর থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে ইতি বেগমকে তাদের বসতঘরে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে চারটি ইট বেঁধে বাড়ির পূর্বপাশের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছে।

৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দিলে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই মো. সেলিম (৩৭) বাদী হয়ে রাসেলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়া রাসেল শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com