শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে গলায় ফাঁস দিয়ে সফিকুল ইসলাম(২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম নারায়নপুর গ্রামের ছাবেদ মুন্সীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম দুপুরের খাবার খেয়ে  নিজ বসত ঘরে শুয়ে পড়ে। সন্ধ্যার পূর্বে শফিকুলের মা জরিনা বেগম ঘরের দরজা জানালা বন্ধ  দেখে  বাড়ির লোকজনকে ডাক দিলে বাড়ির লোকজন এসে দরজা খুলে দেখে সফিকুল ইসলাম ঘরের আড়ার সাথে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্য করেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com