বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মুকসুদপুরে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার গোপ্তরগাতী গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো-মুকসুদপুর উপজেলার গোপ্তরগাতী গ্রামের মোঃ আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।

সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, বিপুল পরিমান মাদ্রকদ্রব্য বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গোপ্তরগাতী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়ীতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য বিক্রির দায়ে বোরহান শেখ ও তার স্ত্রী জামিলা বেগমকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদবদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com