বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও বলেন, মুকসুদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আসন্ন নির্বাচনে আইন ও আচরণবিধি মেনে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের সহায়তা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com