শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গোপালগঞ্জ-১ আসন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন স্বতন্ত্র প্রার্থী ভুলু মিয়া

গোপালগঞ্জ-১ আসন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন স্বতন্ত্র প্রার্থী ভুলু মিয়া

বাংলার নয়ন সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের স্বতন্ত্র প্রার্থী এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে নিজ কর্মী ও সমর্থকদের নিয়ে জেলা রিটানিং কর্মকর্তা মো: আরিফ-উজ-জামানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

পরে তিনি জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন, ‘জনগণের আশা পুরণের লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। মানুষ অধিকার হারিয়ে ফেলেছেন। এই নির্বাচনের মাধ্যমে মানুষ অধিকার ফিরে পেতে চায়। সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরী। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। গরীব,দুখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই। গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন করতে চাই। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমি তাদের সার্বিক প্রত্যাশা পুরনে সচেষ্ট থাকবো।’

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে আনিসুল ইসলাম প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com