শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি অনুমোদন

মুকসুদপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কমিটি অনুমোদন

বাংলার নয়ন সংবাদ

সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের লক্ষ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”–এর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা পর্যায়ের ১৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এ কমিটি ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ইনকিলাব ও বাংলার নয়নের নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক নবচেতনার লিয়াকত সরদার ও আমার সংবাদের মেহের মামুন, সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক দৈনিক বাংলাদেশের আলোর মোঃ বাদশাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কথার আরটি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান বাংলার মোঃ আলী আকবর, অর্থ সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজের মাহমুদুল হাসান রাজন, কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগান্তের খন্দকার রুহুল আমিন, দৈনিক আমাদেরদিনের নাজমুল হাসান রাজ, দৈনিক খবরপত্রের খালিদুজ্জামান মুন্সী, বাংলার নয়নের মোঃ বাবু মোল্যা ও দৈনিক বর্তমান কথার ইমরান মাতুব্বর দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা এর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ।
কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল ও কার্যকর কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com