রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জ-১: মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী শিমুল

গোপালগঞ্জ-১: মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী শিমুল

বাংলার নয়ন সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানি) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল আলম শিমুল।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের কাছে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আশরাফুল আলম শিমুলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ।

এ সময় ব্যারিস্টার নাজমুল আলম সবুজ গণমাধ্যমকে বলেন, আশরাফুল আলম শিমুল বিগত সময়ে যে তিনটি নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিবারই তিনি স্বশরীরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এবার প্রথমবারের মতো তিনি স্বশরীরে উপস্থিত হতে পারেননি। মুকসুদপুরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা বাণিজ্যের মাধ্যমে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই তিনি উপস্থিত হতে পারেননি।

তিনি আরও বলেন, মামলাগুলো বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। একজন ব্যারিস্টার হিসেবে আমি নিজেই বিষয়গুলো তদারকি করছি। আশা করি দ্রুত এর সমাধান হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুকসুদপুর–কাশিয়ানীর সাধারণ জনগণ আমাদের সঙ্গেই থাকবে।

ব্যারিস্টার সবুজ অভিযোগ করে বলেন, আজ আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে যে কর্মকাণ্ড চালানো হয়েছে, ইনশাআল্লাহ জনগণ তার জবাব ভোটের মাধ্যমেই দেবে।

এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরু আমিন উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com